বুধবার, দুপুর ১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম জাতীয়

সিরাজগঞ্জে নতুন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের যোগদান

শেয়ার: https://www.timebulletin24.com/news/einuor

মোঃসুজন আহমেদ,স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলায় ৪৩তম বিসিএস-এর শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে জনাব মোঃ শাহিন আলম শাওন যোগদান করেছেন। রবিবার (১২ এপ্রিল ২০২৬ খ্রি.) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশে যোগদান করেন। জানা যায়, ৬ মাসব্যাপী বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি সিরাজগঞ্জ জেলা পুলিশে দায়িত্ব গ্রহণ করেন। যোগদান উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ হাফিজুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সৌরভ মাহমুদ। নবাগত এএসপি মোঃ শাহিন আলম শাওনের যোগদানের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন