বুধবার, দুপুর ১২:২৫, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১২:২৫, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম জাতীয়

প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে ১৯২ আরবান হেলথকেয়ার কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে

শেয়ার: https://www.timebulletin24.com/news/vapg9e

স্টাফ রিপোর্টার:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা ও সুপরিকল্পিত উদ্যোগের ফলেই দেশের বিভিন্ন নগরে নির্মিত ১৯২টি আরবান প্রাইমারি হেলথকেয়ার সেন্টার স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে হস্তান্তরের কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অব্যবহৃত বা আংশিকভাবে ব্যবহৃত এসব স্বাস্থ্যকেন্দ্রকে কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চলে গেলে এসব কেন্দ্র থেকে নগরবাসী আরও উন্নত ও সমন্বিত স্বাস্থ্যসেবা পাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে নগর এলাকার প্রাথমিক স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়বে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে বিদ্যমান অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের নগর স্বাস্থ্যব্যবস্থাকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন