বুধবার, দুপুর ১২:৩০, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১২:৩০, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম জাতীয়

বগুড়া হচ্ছে দেশের ১৩তম সিটি করপোরেশন, অনুমোদন পেল পাঁচ নতুন উপজেলা

শেয়ার: https://www.timebulletin24.com/news/uiwjet

ঢাকা, ৭ মে ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে বগুড়া–কে নতুন সিটি করপোরেশন হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশে সিটি করপোরেশনের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৩-এ দাঁড়াবে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। নতুন উপজেলাগুলো হলো—মোকামতলা, মাতামুহুরী, রুহিয়া, ভুল্লী এবং চন্দ্রগঞ্জ।

নতুন প্রশাসনিক কাঠামো অনুযায়ী, মোকামতলা গঠিত হবে শিবগঞ্জ উপজেলা থেকে, মাতামুহুরী হবে চকরিয়া উপজেলা থেকে বিভক্ত। এছাড়া রুহিয়া ও ভুল্লী গঠিত হবে ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে এবং চন্দ্রগঞ্জ গঠিত হবে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে।

বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫। নতুন পাঁচটি উপজেলা যুক্ত হলে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৫০০-তে। সরকারের এই সিদ্ধান্তকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সেবার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন