বুধবার, দুপুর ১২:৩০, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১২:৩০, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম জাতীয়

ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেয়ার: https://www.timebulletin24.com/news/x4i02s

তারেক রহমান হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরির নির্দেশও দেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। হাওড় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার জন্য সভাটির আয়োজন করা হয়।

সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে সেই তালিকার ভিত্তিতে আগামী তিন মাস আর্থিক সহায়তা দেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে কৃষকদের হাতে সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হবে।

এছাড়া ভারী বৃষ্টির কারণে ভবিষ্যতে কৃষকদের ক্ষতি কমাতে ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।

এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, হাওড়াঞ্চলে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে তিন মাস সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ হাওড় অঞ্চলের বিভিন্ন সংসদ সদস্য।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন