[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম সারাদেশ

রাজবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শেয়ার: https://www.timebulletin24.com/news/6m0cj7

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলায় ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়)’ অবহিতকরণ ও ১০ দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুন) দিনব্যাপী জেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে (হলরুম) রাজবাড়ী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই সেমিনার ও প্রশিক্ষণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সালেহ মোঃ আলী আহসান।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক নাগরিক ভাবনার রাজবাড়ী জেলা প্রতিনিধি রাজু আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তছলিম আরিফ বিশ্বাস। সেমিনারে জানানো হয়, রাজবাড়ী সদর উপজেলায় বর্তমানে কামার, কুমার, নাপিত, শতরঞ্জি শিল্পী, লোকজ শিল্পী, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা-পিতল শিল্পী, জুতা মেরামতকারী (মুচি), লোকজ বাদ্যযন্ত্র শিল্পী, নকশী কাঁথা ও শীতল পাটি প্রস্তুতকারকসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পেশার সাথে জড়িত প্রায় ৭৯১ জন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ রয়েছেন। অনুষ্ঠানে বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, আধুনিক বাজারের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারা এবং উৎপাদিত পণ্যের সঠিক বিপণন ও ন্যায্য মূল্যায়নের অভাবে এই প্রান্তিক মানুষগুলো দিন দিন অবহেলিত ও পিছিয়ে পড়ছেন।

সঠিক বাজারজাতকরণের অভাবে তারা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ফলে অনেকেই বাধ্য হয়ে বাপ-দাদার এই আদি ও ঐতিহ্যবাহী পেশা ছেড়ে অন্য পেশায় আত্মনিয়োগ করছেন। বক্তারা আরও জানান, প্রান্তিক এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ফিরিয়ে আনার লক্ষ্যেই সরকার এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে উপজেলার ৩০ জন বাছাইকৃত প্রান্তিক পেশাজীবীকে আধুনিক ও নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে তাদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং উৎপাদিত পণ্যের সঠিক মার্কেটিং বা বাজারজাতকরণে ভূমিকা রাখতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও প্রণোদনা প্রদান করা হবে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন