বুধবার, বিকাল ৩:৪৩, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, বিকাল ৩:৪৩, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে

শেয়ার: https://www.timebulletin24.com/news/2r3udd

রাজধানী ঢাকা ও দেশের চারটি বিভাগে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পাঁচদিন পর্যন্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চারটি বিভাগ হলো— খুলনা, বরিশাল, সিলেট এবং ঢাকা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় সারাদেশে ভোরে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও সারাদেশে ভোরে কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন