বুধবার, দুপুর ১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসা বন্ধের জন্য হাইকোর্টে রুল জারি

শেয়ার: https://www.timebulletin24.com/news/zabja4

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসা বন্ধ করা কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

খুলনার সোনাডাঙার বাসিন্দা সচিন্দ্র নাথ শীল নামক এক ব্যক্তির দায়ের করা রিটের শুনানি শেষে বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজি ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ এই আদেশ দেন।

আদালত তাদের আদেশে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে আগামী দুই মাসের মধ্যে রিটে উত্থাপিত সুদ ও দাদন ব্যবসা বন্ধের আবেদনটি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন।

রিট আবেদনের পক্ষে আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া শুনানি করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন