বুধবার, দুপুর ১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সারাদেশ

বন্যাকান্দি পল্লী উন্নয়ন কেন্দ্রের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত।

শেয়ার: https://www.timebulletin24.com/news/8m8f8v

উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ।

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের অন্তর্গত বন্যাকান্দি পল্লী উন্নয়ন কেন্দ্রের এক বিশেষ অধিবেশন সরকার বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। জনাব সুলতান মাহমুদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী জনাব জুলফিকুর রেহমান ফুলু । এ আলোচনা সভায় অংশ গ্রহণ কারী অত্র গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের একাংশ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রতিষ্ঠানের নিজস্ব জায়গার উপর প্রতিষ্ঠিত বন্যাকান্দি পল্লী উন্নয়ন কেন্দ্রের গুনগত সেবার মানবৃদ্ধি নিশ্চত করনের লক্ষ্যে করনীয় শীর্ষক আলোচনা করা হয় এবং অতি দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পূনরায় চালুকরণের ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার উপর তাগিদ প্রদান করা হয়। জনাব ইমরুল কায়েস পারভেজ মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জনাব আব্দুস ছালাম শেখ,এমএ,এলএলবি,জনাব আলহাজ মজিবর রহমান মাস্টার, জনাব সুলতান মাস্টার, জনাব আমিনুল আকন্দ,জনাব সাহাবদ্দিন মাস্টার, জনাব আঃ মমিন মহুরি, জনাব আলহাজ উদ্দিন, জনাব কায়সার আহমেদ, জনাব মোক্তার প্রামানিক প্রমুখ। সভায় উপস্থিত সকলেই প্রতিষ্ঠান টি পুনরায় নতুন ভাবে চালু করে অসহায় হতদরিদ্র জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন