[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম সারাদেশ

শিক্ষা ভবনে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা

শেয়ার: https://www.timebulletin24.com/news/aky48o

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক সভা গতকাল ১৫ মে ২০২৬, শুক্রবার রাজধানীর শিক্ষা ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রকৌশলী জরজিসুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ আকন্দ।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সদস্য প্রকৌশলী এবং ডিপার্টমেন্টের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাণবন্ত আলোচনা করেন। সভায় শিক্ষা মন্ত্রণালয়ে দাখিলকৃত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের ব্যবস্থা গ্রহণে মাননীয় প্রধান প্রকৌশলীর সহযোগিতা কামনা করা হয়। একইসঙ্গে সমিতির পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভায় দেশের ৯টি জেলায় শূন্য থাকা নির্বাহী প্রকৌশলীর পদ দ্রুত পদোন্নতি বা চলতি দায়িত্বের মাধ্যমে পূরণের জন্য প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে অনুরোধ জানানোর প্রস্তাব গৃহীত হয়। এছাড়া সহকারী প্রকৌশলীর শূন্য পদসমূহও দ্রুত পদোন্নতি বা চলতি দায়িত্বের মাধ্যমে পূরণের বিষয়ে আলোচনা হয়।

সভায় সমিতির সকল সদস্যকে নিয়ে বার্ষিক সম্মেলন আয়োজন এবং সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ অবসরপ্রাপ্ত সদস্য প্রকৌশলীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করা হয়। সদস্য প্রকৌশলীদের কল্যাণে গঠিত কল্যাণ ফাউন্ডেশন কার্যকর করার লক্ষ্যে অনুদান সংগ্রহের বিষয়েও মতবিনিময় হয়।

এছাড়া বিভিন্ন সমস্যায় জর্জরিত সদস্য প্রকৌশলীদের আবেদনের প্রেক্ষিতে বদলির ব্যবস্থা গ্রহণে প্রধান প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২২ সালে যোগদানকারী সদস্য প্রকৌশলীদের চাকরি স্থায়ীকরণ এবং একই কর্মস্থলে তিন বছরের অধিক সময় না থাকার সরকারি নির্দেশনা বাস্তবায়নের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, সদস্য প্রকৌশলীদের ঐক্যবদ্ধ থেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সভার শেষাংশে বিবিধ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন