
উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী রামকান্তপুর করতোয়া ফুলজোড় নদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য পানশী নৌকা বাইচ, গতকাল ০৮,সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ২.০০ টা হতে সেমিফাইনাল ও ফাইনাল পানশী বাইচ প্রতিযোগিতা দেখতে সিরাজগঞ্জ ও এর আশেপাশের জেলা ও উপজেলা হতে হাজার হাজার দর্শক করতোয়া ফুলজোড় নদী দুইধারে এসে জড়ো হয়। নদীর দুপার্শ্বে উৎসুক জনতার ভীড়ে এক অন্যরকম উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রামকান্তপুর যুব সমাজের আয়োজনে বাইচ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চক্রোশী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বর জনাব জিল্লুর রহমান এবং বাইচ পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন জনাব মুকুল হোসেন মেম্বর। বিডি নৌকা বাইচ প্রতিযোগীতার সম্মানিত সদস্য ও রামকান্তপুর পানশী নৌকা বাইচ কমিটির সমন্বয়ক শফিকুল ইসলাম পলাশ এবং উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব অভির সঞ্চালনায় অনুষ্ঠিত পানশী বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব ইন্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন এবং ফাইনাল পানশী বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সাবেক এমপি এম,আকবর আলী। এ দিকে ফাইনাল বাইচ কে কেন্দ্র করে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ১২ নং পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হায়দার আলী আকন্দের ভক্তরা সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকেরা পঞ্চক্রোশী ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে হায়দার আলীর ব্যানার, ফেস্টুনে তার ছবি সম্বলিত পাচ টি নৌকা ও একটি স্পীডবোর্ড নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে নদীর চারদিক প্রদক্ষিণ করে। সামনে স্পীড বোর্ড এবং এর পিছনে পাচটি নৌকা ভর্তি হায়দার আলীর কর্মী সমর্থকেরা হায়দার আলীর পক্ষে শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত করেন এবং জনাব হায়দার আলীর জন্য দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। চুড়ান্ত পর্বের খেলা শুরুর আগেই প্রধান অতিথি, সাবেক এমপি জনাব এম, আকবর আলীকে নিয়ে জনাব হায়দার আলী স্পীড বোর্ড ও নৌকার বহর নিয়ে পানশী বাইচ প্রতিযোগিতার এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় উৎসুক জনতার করতালী ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়। এ সময় জনাব হায়দার আলী ও এম,আকবর আলীর সঙ্গে উল্লাপাড়া উপজেলা তারেক জিয়া পরিষদের সিনিয়র সহ- সভাপতি জনাব আব্দুস ছালাম শেখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জনাব জাহিদুল ইসলাম মিস্টার, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সন্টু, শফিউল মোমেন শফি,জিএস রফিকুল ইসলাম রফিক, আজিজুর রহমান মানু, জনাব হেলাল সরকার, উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ স্পীড বোর্ড যোগে নদী প্রদক্ষিণ করেন।

অন্য দিকে পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান পদ প্রার্থী জনাব আব্দুল মালেক ফকির তার ভক্তবৃন্দ ও বিএনপি কর্মী সমর্থকদের নিয়ে দুটি নৌকা যোগে নির্বাচনী ব্যানার ফেস্টুন নিয়ে নদীর চারিদিকে প্রদক্ষিণ দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। পানশী বাইচ প্রতিযোগিতার ফাইনাল টানে পাবনার আমিনপুর থানার নৌকা বস্তাল এক্সপ্রেস ও একতা চ্যালেন্জার এর মধ্যে খেলায় বস্তাল এক্সপ্রেস চ্যাম্পিয়ান হয়ে প্রথম পুরস্কার গ্রহন করেন এবং দ্বিতীয় পুরুস্কার নিউ একতা চ্যালেন্জার এবং তৃতীয় পুরুস্কার নিউ শারীর ভিটা পানশী গ্রহণ করেন। বিজয়ী তিনটি নৌকাকে তিনটি মটর সাইকেল পুরুস্কৃত করা হয়। প্রতিযোগিতায় শুরু হতে অংশগ্রহণ কারী প্রতিটি নৌকা কে শান্তনা পুরুস্কার স্বরুপ কমিটির পক্ষ হতে প্রত্যেক কে টিভি উপহার দেন।