, ,

, ,

হোম খবর

যৌনপল্লীতে দিনের ব্যবধানে আবারও হত্যাকাণ্ড: ইট দিয়ে মাথা থেঁতলে যৌনকর্মীকে হত্যা

শেয়ার: https://www.timebulletin24.com/news/3e13om

নাজমুল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আবারও এক যৌনকর্মীকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) যেকোনো এক সময় দুর্বৃত্তরা হুসনে আরা খাতুন (৩৫) নামে ওই যৌনকর্মীকে নিজ ঘরের ভেতরে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করে পালিয়ে যায়। নিহত হুসেনে আরা খাতুন (হাসি) ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার মুক্তাগাছা এলাকার আবু তালেবের মেয়ে। তিনি দৌলতদিয়া যৌনপল্লীর রুবেল শেখের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা হুসনে আরার বসতঘরে প্রবেশ করে মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। পরে সন্ধ্যা ৬টার দিকে বাড়িওয়ালার স্ত্রী লাকি ঘরের দরজা খুলে হুসনে আরাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের কথিত প্রেমিক মোস্তাক ডাক্তারকে (পল্লী চিকিৎসক) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) একই যৌনপল্লীতে সোনিয়া আক্তার নামে আরেক যৌনকর্মী কথিত প্রেমিকের মারধরে গুরুতর আহত হন এবং পরবর্তীতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় অভিযুক্ত প্রেমিক জুয়েলকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। পর পর দুই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় যৌনপল্লী ও আশপাশের এলাকায় মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যৌনকর্মীদের নিরাপত্তাহীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

প্রতিবেদন ও ছবি: ১০/সেপ্টেম্বর /২০২৬ নাজমুল হোসেন, রাজবাড়ী

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন