শুক্রবার, রাত ৪:২১, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, রাত ৪:২১, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম বাণিজ্য

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কর বাড়ানোর আহ্বান, নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় সভা

শেয়ার: https://www.timebulletin24.com/news/fy1v54

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সকল তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবিতে “জনস্বাস্থ্য সুরক্ষায় সকল তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধি বিষয়ক মাননীয় সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন এমপি এবং সুলতানা জেসমিন জুঁই এমপি।

বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যের ওপর কার্যকর কর বৃদ্ধি অত্যন্ত জরুরি। এতে তরুণ প্রজন্মকে তামাক ব্যবহারের ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

সভায় তামাকবিরোধী যুব প্রতিনিধি নাইমা আহমেদ, ইমরান হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন বাজেটে তামাক নিয়ন্ত্রণে কঠোর কর নীতি গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন