বুধবার, বিকাল ৩:৪২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, বিকাল ৩:৪২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

সিরাজগঞ্জ সদর থানায় জব্দ করা গাড়িতে আগুন

শেয়ার: https://www.timebulletin24.com/news/j53gwp

সিরাজগঞ্জ সদর থানার সামনে বিভিন্ন মামলায় জব্দ করা পরিত্যক্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, থানায় জব্দকৃত পরিত্যক্ত গাড়িতে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। তবে, তদন্ত ছাড়া আগুন লাগার সঠিক কারণ বলা সম্ভব নয় বলে তিনি জানান।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, থানার একটি কর্নারে রাখা পরিত্যক্ত গাড়িতে আগুন লেগেছিল, যা পরে ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের অবশিষ্ট জ্বলন্ত অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন