বুধবার, দুপুর ২:৪২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ২:৪২, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফাল্গুনী গ্রেপ্তার

শেয়ার: https://www.timebulletin24.com/news/2udp6g

নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক সহসভাপতি ফাল্গুনী দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকার অমর একুশে বইমেলা থেকে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।

শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

ফাল্গুনী দাশকে গ্রেপ্তারের বিষয়ে চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রূমী বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা কয়েকজন বন্ধু বইমেলা প্রাঙ্গণে ছিলাম। হঠাৎ ফাল্গুনী দাসের মতো একজনকে দেখতে পাই, তিনি উজান প্রকাশনীর স্টলের দিকে হেঁটে যাচ্ছেন। আমি প্রথমে নিশ্চিত হলাম যে এটাই ফাল্গুনী দাস। নিশ্চিত হয়ে সঙ্গে সঙ্গে শাহবাগ থানার ওসি খালিদ মনসুরকে কল দিই। কল পেয়ে তিনি এসে ফাল্গুনী দাসকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান।

রুমী আরও বলেন, ফাল্গুনী দাস বিশ্ববিদ্যালয়ে অনেক অপকর্মের সঙ্গে জড়িত। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানিদাতা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার সহসভাপতি ফাল্গুনী দাশ নামের একজনকে আটক করা হয়েছে। তাকে আজ কোর্টে চালান করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন