
উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ ।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে ইতোমধ্যে চেয়ারম্যান প্রার্থীদের দৌড় ঝাপ শুরু হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসার পর হতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা অনেকেই ঈদ শুভেচ্ছা জানিয়ে রাস্তার মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়ে নিজেদের প্রার্থীতা জনান দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ও জাামায়াতে ইসলামি দলের সাবেক ও বর্তমান নেতাদের ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে ইউনিয়নের বিভিন্ন বাজার, রাস্তাঘাট,দোকান ও চায়ের ষ্টলগুলো। বর্তমানে বিভিন্ন চায়ের স্টলগুলোতে জনসাধারণের মধ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান যুদ্ধের আলোচনা, সমালোচনার পর পরই প্রধান আলোচনার কেন্দ্র বিন্দু হয়েছে ইউ, পি নির্বাচন। সম্ভাব্য প্রার্থীদের দোষ গুন নিয়ে আলোচনার ঝড় বয়ে যায় গ্রামের চায়ের স্টল গুলোতে। এ দিকে একাধিক সূত্র থেকে জানা গেছে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ও জামাত হতে ক্লিন ইমেজের প্রার্থী খোজা হচ্ছে। যাদের বিরুদ্ধে জনসাধারণের কোন অভিযোগ অনুযোগ নেই, জনগন যাকে চায়, অন্যদিকে নম্র, ভদ্র,মার্জিত ও শিক্ষিত প্রার্থীদের দল অগ্রাধিকার দিবে। বিগত সরকারের আমলে ইউনিয়ন পরিষদ কে একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিনত করা হয়েছিল। জনগন পরিষদ হতে কাংখিত সেবা পায়নি। চেয়ারম্যান মেম্বারদের অসহনীয় দূর্নীতিতে ভরে গিয়েছিল ইউনিয়ন পরিষদ ভবন। এ থেকে জনগন যেমন পরিত্রান চায় তেমনি বর্তমান সরকার ও একাট্টা । সরকার চায় জনগনের সার্বিক সেবা নিশ্চত করে ইউনিয়ন পরিষদ কে শক্তিশালী সেবামুলক প্রতিষ্ঠানে পরিনত করতে। আর বর্তমান সরকার সেই লক্ষেই কাজ করছেন। পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইতোমধ্যে যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেদের নাম ঘোষণা করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন, জনাব আঃ মালেক ফকির, হায়দার আলী আকন্দ,লুৎফর রহমান, ফিরোজ আলী, আঃ মালেক সরকার, আলামিন হোসেন, আঃ মলেক খান, জহুরুল ইসলাম, সাবেক জিএস রফিকুল ইসলাম রফিক সহ অনেকে। এছাড়াও অনেক ক্লীন ইমেজের প্রার্থী রয়েছেন যারা এখনও সার্বিক খোজ খবর রাখছেন, সময় মত হয়ত নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেবেন।
