রবিবার, রাত ১২:১৯, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, রাত ১২:১৯, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সাহিত্য

সমাধান খুব সহজ

শেয়ার: https://www.timebulletin24.com/news/8zycm7

সমসুন নাহার

সমাধান খুব সহজ—নিজের চিন্তার দিক বদলান ,প্রতিদিন আমরা নিজেদের মস্তিষ্কে ভুল তথ্য ঢুকিয়ে দিই। যেমন, “আমি ব্যর্থ”, “আমার ভাগ্য খারাপ”, “সবাই আমাকে বুঝতে পারে না”। এদিকে মস্তিষ্ক সেই তথ্যকেই সত্যি ধরে নেয়, যা আমরা তাকে বারবার বলি। যখন দিনভর আমরা নেতিবাচক চিন্তায় ডুবে থাকি, তখন ব্রেনও সেই নেগেটিভ সিগন্যাল অনুযায়ী কাজ করতে থাকে। এজন্যে জীবনে কী হতে চাই, সেটা যদি স্পষ্টভাবে ঠিক না করি আর সেই অনুযায়ী কাজ না করি, তাহলে কখনোই একটি স্বপ্নময় সুন্দর জীবন পাওয়া সম্ভব নয়। আমরা সারাদিন অন্যের কথা, কষ্ট, অভিমান বা না-পাওয়ার ভাবনায় ডুবে থেকে নিজের লক্ষ্যটা নির্ধারণ করতে পারি না, লক্ষ্যের ভাবনায় কাজ করতে ভুলে যাই। এই অবস্থায় মস্তিষ্ক সঠিক তথ্য পায় না, তাই সে আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ তৈরি করতে পারে না। আমাদের জীবনে সমস্যা তখনই শুরু হয়—যখন আমরা লক্ষ্য নয়, সমস্যা নিয়েই ভাবি। চিন্তা যত বাড়ে, বিভ্রান্তি তত গভীর হয়। অথচ সমাধান খুব সহজ—নিজের চিন্তার দিক বদল। তাই যা হতে চাই, সেটা নিয়েই সারাক্ষণ ভাবতে হবে। প্রতিদিন নিজেকে বলতে হবে আমি পারি। আমি যোগ্য। আমার জীবন অনেক সুন্দর। তাই আজ থেকেই নিজের মস্তিষ্ককে সঠিক তথ্য দিন— তাহলেই সে আপনাকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত সফল জীবনের পথে।

সমসুন নাহার : Youth Counselor & Social Welfare Organizer(ইউথ কাউন্সেলর এবং সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজার)

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন