, ,

, ,

হোম সাহিত্য

সুতোয় বাঁধা

শেয়ার: https://www.timebulletin24.com/news/iwqppr

গার্গী ব্যানার্জী

ভালোবাসবে যেদিন শহর জুড়ে অমলতাসের হলুদে নেমে আসবে নিঃশব্দ উষ্ণতা

, ঘড়ির কাঁটা থমকে যাবে কিছুক্ষণ,

রোদ নিজেই হয়ে উঠবে কবিতা।

ভালোবাসবে যেদিন বেগুনী জারুল ছুঁয়ে দেবে জানালার কাঁচ,

রাস্তাঘাট ভুলে যাবে তাদের ক্লান্ত নাম,

কোনো কনের বেনারসীও তখন আর আলাদা থাকবে না—

সবই যেন একই অপেক্ষার সুতোয় বাঁধা।

ভালোবাসবে যেদিন কৃষ্ণচূড়া আর রাধাচূড়া একই ডালে বসে শিখে নেবে নৈকট্যের ভাষা,

শহর তখন আর শহর থাকবে না,

হয়ে যাবে একটুকরো লাল-হলুদ-বেগুনী নীরব প্রণয়।

মানুষগুলো শুধু হাঁটবে না,

ফুলের ভিতর দিয়ে হেঁটে যাবে নিজেরই ভেতরে

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন