, ,

, ,

হোম সাহিত্য

চিতায় জ্বলে দেহ

শেয়ার: https://www.timebulletin24.com/news/1jv1uz


মোঃ রফিকুল ইসলাম

শিরদাঁড়াহীন রাজনীতিতে
চাটুকারী আগে,
সত্য বলার দুঃসাহসে
বিপ্লবীরা জাগে!

লাল কাফনে অগ্রভাগে
মুষ্টিবদ্ধ হাত,
ধর্মান্ধ হারামজাদা
পেলেই কুপোকাত!

বুক চিতিয়ে ফিরতে হবে
আলোর মশাল হাতে,
খুঁজতে হবে লাল বদরে
বড়ই পাতার খাটে!

লোডশেডিংয়ে আত্মীয়তা
মজুদদারে মোহ,
চাঁদাবাজির আস্ফালনে
চিতায় জলে দেহ!

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন