
মোঃ রফিকুল ইসলাম
ছাত্রলীগের কর্মী ছিলাম পদ-পদবি নাই,
উঁধুনিয়ার পাড়াগাঁয়ে বসত-ভিটায় ঠাঁই!
বিচারহীনে জেল হাজতে সন্তানহারা বাবা
জামিনদারি নিয়ন্ত্রণে অলক্ষুণে থাবা!
সিন্ডিকেটে রাষ্ট্রনীতি পাক-জমিনের হাত,
পেশাদারী দাদাগিরি টাকায় বাজীমাত!
শিরদাঁড়াটা শক্ত রেখ মৌলবাদী নাশে,
আন্দোলনে পিন্ডদানে জয়বাংলার পাশে!