, ,

, ,

হোম সাহিত্য

প্রহসন নয় গুনীতন্ত্রের কথা বলছি

শেয়ার: https://www.timebulletin24.com/news/s00mpn

ওমর ফারুক

বাসী হয় হয়ে যাক ফুল

তবু কেঁদোনা ওগো প্রিয়তমা

এখন শয্যা পাতিবার নয়

চেয়ে দেখো আগুনের আগাছায় ছেয়ে গেছে কতখানি লোকালয়

শঠতার ভীড়ে হারিয়েছে প্রবাল মুক্তা মানিক

এখন মাটির কৃপাণ হাতে তুলিবার সময়

ওগো প্রিয়তমা এখন ঘটাতে হবে রক্তের বন্যা

যখন ঘাড়ের ওপরে নাচিতেছে কামুকেরা শোষকেরা

যখন রাষ্ট্র -জাতির স্নায়ুতে মিশে গেছে পয়মাল মল

যখন প্রহসনই প্রতিদিনের এবাদত

ধোকার রাজ্যে বোকাদের উৎসব চলিতেছে উজ্জ্বল আলোর নির্লজ্জ সমাবেশে

তবু ভয়ে ত্রাসে কেঁপে কেঁপে অনায়েসে

তামাশার হাত তালি জোরসে চালায় গেলেমান

গেলেমানের দল

তখন?

হে কবি কবিতা কবিতার মিছিল আজ শাব্দিকের বুকে বেঁধে দিয়েছি অংশুমান

আজ প্রতিটি নেতা কর্মী আবির্ভূত কবিতার পঙক্তি

হে কাঁকন আজ তোমাদের ছুটি

কাঁধে আজ আমার বন্দী দেবতার মত বন্দী গণমানুষের অধিকার আদায়ের প্রসিদ্ধ রাজনীতি

মাংশল শৃংখল থেকে মুক্তির রাজনীতি।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন