রবিবার, রাত ১২:২০, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, রাত ১২:২০, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সাহিত্য

মানুষই হোক শ্রেষ্ঠ জাতি

শেয়ার: https://www.timebulletin24.com/news/js07pv


রেজাউল কবির

জীবনযুদ্ধে পরাজয়ের দ্বারপ্রান্তে উপনীত
মালিকের হুকুমের অপেক্ষায় দিন-রজনী
উদ্ধার করো ত্রাণকর্তা ধুলায় মেশার আগে
অশান্ত বুকে বইছে কালবৈশাখীর ঝড়

মহীয়ান গরীয়ান করো অপার সিন্ধু দান
দেখাও সমূহ মুক্তির পথ তর্জনীর ইশারায়
মুছে যাক কালো দাগ দিগন্তের আলোয়
তৃষিত আঁখি খুঁজে পাক সবুজের সমারোহ

নানান ক্ষুণ্নুটি জ্ঞানহীন কর্মকাণ্ড
অযাচিত স্বপ্নেরা দাবিয়ে বেড়ায় ব্রহ্মাণ্ডে
ভাঙা বুকে আগলে রাখে বিপন্ন স্বদেশ
অশান্ত কামনায় উঠছে আগুনের লেলিহান

কামুক আঁখির ছোবল থেকে মুক্ত করো
নিবৃত্ত করো ক্রোধের সীমারেখা হুঙ্কারে
ধ্বংস হোক অবিচার অনাচার সমূলে
মানুষই হোক শ্রেষ্ঠ জাতি জীবকূলে

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন