বুধবার, রাত ১২:১১, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, রাত ১২:১১, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সারাদেশ

জেলা প্রশাসন বদ্ধপরিকর দৌলতদিয়া ঘাট ও জনপদ রক্ষায় ​

শেয়ার: https://www.timebulletin24.com/news/7ojrry

​ নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট এলাকা এবং দেবগ্রাম ইউনিয়নে নদী ভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা পারভীন। গতকাল ১ জুন (সোমবার) তিনি এই পরিদর্শনে যান।পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “গুরুত্বপূর্ণ এই নৌ-রুট এবং সংলগ্ন জনপদকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।” এ লক্ষ্যে তিনি ঘাট এলাকা সচল রাখার পাশাপাশি তীরবর্তী জনপদ রক্ষায় দ্রুত আপদকালীন প্রতিরক্ষামূলক কাজ হিসেবে ‘জিও ব্যাগ ডাম্পিং’ শুরু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পরামর্শ দেন। একই সাথে ভাঙন মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের লক্ষ্যে যৌথ সমন্বয়ের মাধ্যমে দ্রুত পরিকল্পনা প্রণয়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান,এবং পানি উন্নয়ন বোর্ড (WDB), বিআইডব্লিউটিএ (BIWTA) ও বিআইডব্লিউটিসি (BIWTC)-এর প্রতিনিধি ও প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন