রবিবার, রাত ১১:২৮, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, রাত ১১:২৮, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

পাংশায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন: স্বামী গ্রেফতার, আদালতে প্রেরণ

শেয়ার: https://www.timebulletin24.com/news/f01yw0

নাজমুল হোসেন (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে মোশারফ হোসেন (৩০) নামের এক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৯ মে (শুক্রবার) দুপুরে তাকে পাংশা থানার মাছপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশারফ হোসেন ওই এলাকার আজিজুর রহমানের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ মে (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ২টার দিকে মাছপাড়া গ্রামে নিজ বসতবাড়ির রুমে মোশারফ হোসেন তার স্ত্রী মনিরা খাতুনকে (২৩) যৌতুকের দাবিতে মারধর করে জখম করেন। মনিরা খাতুন মাছপাড়া এলাকার আব্দুর রাজ্জাক সরদারের মেয়ে। এই ঘটনায় নির্যাতিতা গৃহবধূ মনিরা খাতুন বাদী হয়ে ২৯ মে পাংশা থানায় স্বামী মোশারফ হোসেনকে একমাত্র আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। (মামলা নং- ১৮, তারিখ- ২৯ মে, ২০২৬; ধারা- ১১ (গ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০)। মামলা দায়েরের পরপরই পাংশা মডেল থানার এসআই (নিঃ) মোঃ চান মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুপুর আনুমানিক ১২টার দিকে আসামী মোশারফ হোসেনকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আসামীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন