
বিশেষ প্রতিনিধিঃ আব্দুস ছালাম শেখ
মুসলমানদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা – ২০২৬ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি এন,এম হাই স্কুলের পুরাতন ছাত্রদের সমন্বয়ে গঠিত সেবা মুলক অরাজনৈতিক সংগঠন এক্স স্টুডেন্ট ফোরামের আয়োজনে এক ফ্রী মেডিকেল ক্যাম্প বন্যাকান্দি পল্লী উন্নয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ৩০ মে – ২০২৬ তারিখ অনুষ্ঠিত হয়। দুঃস্থ ও গরীবদের মধ্যে ফ্রী স্বাস্থ্য সেবা পৌছানো এবং জনগনের মাঝে স্বাস্থ্য সচেনতা বৃদ্ধির লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এক্স স্টুডেন্ট ফোরামের আমন্ত্রনে এই ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন অত্র গ্রামের কৃতি সন্তান বন্যাকান্দি এন,এম হাই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম ডাঃ আব্দুল হামিদ সাহেবের সুযোগ্য কন্যা খুকুমনি।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অত্র গ্রামের কৃতি সন্তান কবি ওমর ফারুক আহমেদ, সমাজ সেবক জনাব আব্দুস ছালাম শেখ, জনাব জুলফিকার ইসলাম, জনাব রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, প্রমুখ। উক্ত ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। শনিবার সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত বিভিন্ন ধরনের রোগী ফ্রী চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক গন ঈদ পরবর্তী মানবিক এই সেবা ক্যাম্পে উপস্থিত রোগীদের সেবা প্রদান করেন, এদের মধ্যে অন্যতম চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, ডা: মোহাম্মাদ আনারুল ইসলাম। এম.বি.বি.এস(ঢাকা),সিএমইউ (আল্ট্রা) পিজিটি (সার্জারী), ডাক্তার মোঃ আল ইমরান এমবিবিএস (ঢাকা) পিজিটি (মেডিসিন), সিএমইউ , ডাঃ সুফিয়া বেগম সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, কামারখন্দ, ডাঃ মোঃ ইউসুফ আলী ( অবঃ) সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সিরাজগঞ্জ। ডাঃ দিলারা বেগম গাইনী রোগ বিশেষজ্ঞ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, বগুড়া। বন্যাকান্দি পল্লী উন্নয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রী চিকিৎসা নিতে আসা রোগীরা ফ্রী চিকিৎসা সেবা পেয়ে খুব খুশী। এলাকা বাসীর প্রত্যাশা ভবিষ্যতে যেন এক্স স্টুডেন্ট ফোরাম এ রকম আয়োজন আগামী দিনে করে এলাকার নিড়িহ, গরীব ও অসহায় মানুষের পার্শ্বে সব সময় থাকে। রোগীরা এক্স স্টুডেন্ট ফোরামের উত্তরোত্তর সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
