বুধবার, রাত ১২:২৩, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, রাত ১২:২৩, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সারাদেশ

উল্লাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শেয়ার: https://www.timebulletin24.com/news/479cf9

বিশেষ প্রতিনিধিঃ আব্দুস ছালাম শেখ

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার ঘোষক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে উল্লাপাড়া উপজেলাস্থ মামুন হলে সকাল ১০.০০ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মানু সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলার উন্নয়নের রুপকার, শিক্ষা অনুরাগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক সাবেক দুই বারের এমপি জনাব এম আকবর আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী, লায়ন মোমেনা আলী। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র জনাব বেলাল হোসেন, পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান, উল্লাপাড়া পৌর সভার সম্ভাব্য মেয়র প্রার্থী জনাব জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি জনাব আঃ রাজ্জাক সন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিউল মোমেন শফি সহ অনেকে। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জনাব মাহবুব হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন হতে আসা নেতৃবৃন্দের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন যুবদল উপজেলা কমিটির আহবায়ক জনাব গোলাম মোস্তফা, সদস্য সচিব জনাব নিক্সন কুমার আমিন, সিনিয়র যুগ্ন আহবায়ক আবু শাহীন রেজা মুন্সী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক জনাব কায়সার আহমেদ রনি, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক , পঞ্চক্রোশী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব হায়দার আলী আকন্দ। বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব আব্দুল জলিল সহ অনেকে। আলোচনা সভায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচন প্রক্রিয়া, দলের সকল নেতা কর্মীদের শক্তিশালী ও সুসংগঠিত করন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দলীয় ত্যাগী ও সুশিক্ষিত ব্যক্তিদের নিয়ে ম্যানেজিং কমিটি গঠন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দীর্ঘ সময় ব্যপি আলোচনা শেষে শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়.

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন