শনিবার, রাত ১:২০, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, রাত ১:২০, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সারাদেশ

রাজবাড়ীতে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার: https://www.timebulletin24.com/news/sh9nid

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে ২০০ (দুইশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গতকাল (০৩ জুন) রাত ৯:০৫ ঘটিকায় রাজবাড়ী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের বিবরণ ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) আনিচুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানার বসন্তপুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বসন্তপুর বাজারের খলিলের বন্ধ চায়ের দোকানের সামনের পাকা গলি থেকে আসামিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রাজীব খা (৩৫)। সে রাজবাড়ী জেলার হাটজয়পুর (পোস্ট: বসন্তপুর) গ্রামের মৃত ফজর আলী খা ও নুরজাহান বেগমের ছেলে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রতিবেদন ও ছবি: নাই নাজমুল হোসেন, রাজবাড়ীঃ তারিখ: ০৪/০৬/২০২৬ইং

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন