শনিবার, রাত ১২:০১, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, রাত ১২:০১, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সারাদেশ

বালিয়াকান্দিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

শেয়ার: https://www.timebulletin24.com/news/rnk01z

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থ বছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০২ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালিয়াকান্দির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় কৃষি ও কৃষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া, ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু, মোঃ আলমগীর হোসেন বিশ্বাস, মোঃ বাদশা আলমগীর ও সাবেক ইউপি চেয়ারম্যান খোঃ মশিউল আজম চুন্নু প্রমুখ। উক্ত কংগ্রেস সভায় উপজেলার শতাধিক কৃষক-কৃষাণী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ তারিখ: ০২/০৬/২০২৬ইং

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন