, ,

, ,

হোম সারাদেশ

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার, সাজা ৩ জনের

শেয়ার: https://www.timebulletin24.com/news/issdd1

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলার কালুখালী ও পাংশা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল ০২ জুন ২০২৬ তারিখে এই অভিযানগুলো পরিচালিত হয়। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে কালুখালী থানার দক্ষিণ কুমরীরাজ এলাকায় অভিযান চালানো হয়। সেখানে কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী নিয়ামত বিশ্বাস (৪৪)-এর বসতঘর তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে কালুখালী থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০২) দায়ের করা হয়েছে। সকাল ১০টার দিকে কালুখালীর দক্ষিণ বড়বিলা এলাকায় জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় মোঃ সহিদুল ইসলাম (৪৩) ও মোঃ জসিম উদ্দিন (৪০) নামের দুই ব্যক্তিকে। অপরাধ স্বীকার করায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন। দুপুর ২টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ী এলাকায় আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাদ আহম্মেদ। অভিযানকালে গাঁজাসহ হাতেনাতে আটক হন মোঃ আলী (২৯) নামের এক যুবক। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও জেলাজুড়ে অব্যাহত থাকবে। দুপুর ২টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ী এলাকায় আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাদ আহম্মেদ। অভিযানকালে গাঁজাসহ হাতেনাতে আটক হন মোঃ আলী (২৯) নামের এক যুবক। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও জেলাজুড়ে অব্যাহত থাকবে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ীঃ তারিখ: ০৩/০৬/২০২৬ইং

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন