[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কমার সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে

শেয়ার: https://www.timebulletin24.com/news/4jxke2

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কমার সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। বিশেষ করে ইসরায়েল-লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে যে, অঞ্চলটির উত্তেজনা শিগগিরই প্রশমিত হতে পারে। এর প্রভাব পড়েছে তেলের দামে।

এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও কমে ৯৪ ডলারের নিচে অবস্থান করছে।

এর আগে, গত মার্চে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছালে তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে সেই দাম কিছুটা কমে ১০০ ডলারের নিচে এলেও এখনো ৯০ ডলারের নিচে নামেনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, আলোচনার অংশ হিসেবে এই সপ্তাহান্তে পাকিস্তানে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে। এমনকি চুক্তি সম্পন্ন হলে তা স্বাক্ষরের জন্য তিনি নিজেও ইসলামাবাদে যেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়নি। তবে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে।

ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘সফলভাবে’ এগোচ্ছে এবং এটি শিগগিরই শেষ হতে পারে। তিনি বলেন, চুক্তির ক্ষেত্রে ইরান গুরুত্বপূর্ণ কিছু শর্তে সম্মত হওয়ার কাছাকাছি পৌঁছেছে, যার মধ্যে ইউরেনিয়াম সংক্রান্ত বিষয়ও রয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন