বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম আন্তর্জাতিক

গঙ্গার পানি বণ্টন চুক্তি: নতুন ফর্মুলা নিয়ে শঙ্কা, প্রস্তুতি শুরু দুই দেশের

শেয়ার: https://www.timebulletin24.com/news/2rhkvz

বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হচ্ছে। এ অবস্থায় চুক্তি নবায়ন হবে নাকি নতুন করে আরেকটি চুক্তি করা হবে—তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দুই দেশের কারিগরি পর্যায়ে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, দুই দেশের বিশেষজ্ঞরা আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা করবেন। পরে যৌথ নদী কমিশন (জেআরসি) এবং মন্ত্রী পর্যায়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

তবে আলোচনার শুরুতেই ভারতের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে একটি নতুন পানি বণ্টন ফর্মুলার কথা বলা হচ্ছে। বাংলাদেশের পানি সম্পদ বিশেষজ্ঞরা এই প্রস্তাবকে “অযৌক্তিক” বলে মনে করছেন। তাদের আশঙ্কা, ভারতের সাম্প্রতিক অবস্থান চুক্তি নবায়নের প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তিটি ছিল ৩০ বছরের জন্য। ফারাক্কা বাঁধ চালুর পর দীর্ঘ টানাপোড়েনের পর বাংলাদেশ ও ভারত এই চুক্তিতে পৌঁছায়। বর্তমানে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় নতুন করে কূটনৈতিক ও কারিগরি তৎপরতা শুরু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন