, ,

, ,

হোম খেলা

মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: গোয়ালন্দে ক্রীড়া সামগ্রী বিতরণ

শেয়ার: https://www.timebulletin24.com/news/gx2p8e

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

“সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন”—এই স্লোগানকে সামনে রেখে গোয়ালন্দের তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে আয়োজিত হলো ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান। নবুওছিমদ্দিন পাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও যুবকদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের ক্রীড়া সরঞ্জাম।

প্রবাস ও দেশে অবস্থানরত দাতা সদস্যদের আন্তরিক অর্থায়নে এবং সবুজ প্রজন্ম যুব সংগঠন ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি-এর যৌথ বাস্তবায়নে এই মহতী উদ্যোগটি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জনাব সাথী দাস। তিনি তরুণদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মোহাম্মদ হাফিজুল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জয়ন্ত কুমার দাস। তারা যুব উন্নয়নে খেলাধুলার ভূমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সভাপতিত্ব করেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। বক্তারা বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং এটি যুব সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে রক্ষা করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে সহায়তা করে। সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর মধ্যে দারুণ উদ্দীপনা তৈরি করেছে।

প্রতিবেদন ও ছবি: নাজমুল হোসেন, রাজবাড়ী

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন