
ডেস্ক রিপোর্ট: দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে দেশের বিভিন্ন এলাকায় এ ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তসংলগ্ন ভারতের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
এর আগে গত রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটান। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।