শুক্রবার, রাত ৩:৩৭, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, রাত ৩:৩৭, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম মতামত

রামিসা হত্যা মামলা নিয়ে ক্ষোভ: বিচার নিয়ে প্রশ্ন তুললেন কনক চাঁপা

শেয়ার: https://www.timebulletin24.com/news/3wtq5x

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় শোবিজ অঙ্গনের অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন।

জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা ফেসবুকে এ ঘটনার বিচারব্যবস্থা ও সামাজিক বাস্তবতা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তি দিলেও শাস্তি কার্যকর করতে কেন দেরি হয়—এ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করছে।

তিনি আরও বলেন, আইনজীবীদের ভূমিকা নিয়েও তার প্রশ্ন রয়েছে—অপরাধীর পক্ষে দাঁড়ানো একজন আইনজীবীর বিবেকগত অবস্থান কী হওয়া উচিত, বিশেষ করে যদি একই ধরনের ঘটনা তার নিজের পরিবারের কারও সঙ্গে ঘটে।

শিল্পী কনক চাঁপা সামাজিক অবক্ষয় ও এমন নৃশংস ঘটনার পেছনের কারণ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, অপরাধের মাত্রা ও প্রকৃতি এতটাই ভয়াবহ যে সমাজে এর উৎস ও পরিবেশ নিয়ে গভীরভাবে ভাবা প্রয়োজন।

সবশেষে তিনি দ্রুত ও দৃশ্যমান বিচার প্রক্রিয়ার দাবি জানিয়ে বলেন, সাধারণ মানুষ বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা করছে—এ অবস্থা থেকে উত্তরণ জরুরি।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন