রবিবার, রাত ২:৪৭, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, রাত ২:৪৭, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

বাংলাদেশে হাম পরিস্থিতি নিয়ে WHO’র স্বাধীন তদন্ত চায় সরকার, শিশুমৃত্যু ছাড়ালো ৫০০

শেয়ার: https://www.timebulletin24.com/news/14du3v

টাইম বুলেটিন 24 ডেস্ক

বাংলাদেশে হাম পরিস্থিতির অবনতি এবং শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর কাছে একটি স্বাধীন তদন্তের অনুরোধ জানিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে পরিস্থিতি কেন এত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, সরকার কাউকে এককভাবে দায়ী করতে চায় না। তবে কোথায় ভুল হয়েছে এবং কেন টিকা সংকট ও হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখা দিয়েছে, তা জানতে WHO-কে অনানুষ্ঠানিকভাবে তদন্তের আহ্বান জানানো হয়েছে। সংস্থাটিও এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি।

এর আগে ইউনিসেফ দাবি করেছিল, হাম পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত পাঁচটি চিঠি দেওয়া হয়েছিল এবং বিভিন্ন বৈঠকে অন্তত ১০ বার সতর্ক করা হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

এদিকে, দেশে হামের টিকার ঘাটতি ও শিশুমৃত্যুর ঘটনায় সরকারের সমালোচনা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন দায়ীদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছে। বিষয়টি আদালতেও গড়িয়েছে। হাইকোর্ট ইতোমধ্যে দেশে হাম পরিস্থিতি ও শিশুমৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।

স্বাস্থ্য সচিব সম্প্রতি জানিয়েছেন, টিকার সংকট এবং হাম পরিস্থিতিতে কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে সরকার ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন