রবিবার, রাত ১:২৯, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, রাত ১:২৯, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের ‘শিশু স্বর্গ’ মডেলের ভূয়সি প্রশংসা

শেয়ার: https://www.timebulletin24.com/news/g3h7eg

স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় বৈশ্বিক আসর World Health Summit-এ বাংলাদেশের প্রতিবন্ধী স্বাস্থ্যসেবার অনন্য উদ্যোগ ‘শিশু স্বর্গ’ মডেল ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বৈশ্বিক স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও গবেষকরা এই মডেলকে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার একটি উদ্ভাবনী উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

সম্মেলনে ‘শিশু স্বর্গ’ মডেলকে কেন্দ্র করে একটি বিশেষ প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যেখানে আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বাংলাদেশের এই উদ্যোগের কার্যকারিতা, গবেষণাভিত্তিক কাঠামো এবং দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ যে সমন্বিত ও মানবিক পদ্ধতি অনুসরণ করেছে, তা উন্নয়নশীল বিশ্বের জন্য একটি অনুসরণযোগ্য মডেল হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, গত দুই দশকের ধারাবাহিক গবেষণা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং শতাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্রের ভিত্তিতে ‘শিশু স্বর্গ’ মডেলটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের জন্য সহজলভ্য, বৈজ্ঞানিক ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি কার্যকর কাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে।

বাংলাদেশি প্রতিনিধিদল জানায়, ‘শিশু স্বর্গ’ কেবল একটি স্বাস্থ্যসেবা উদ্যোগ নয়; এটি প্রতিবন্ধী শিশুদের সামাজিক অন্তর্ভুক্তি, পুনর্বাসন এবং মানসম্মত জীবনের অধিকার নিশ্চিত করার একটি সমন্বিত প্রচেষ্টা। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই স্বীকৃতি বাংলাদেশের স্বাস্থ্যখাতের সক্ষমতা ও উদ্ভাবনী নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন