শুক্রবার, রাত ৯:১০, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, রাত ৯:১০, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে আহত ৩

শেয়ার: https://www.timebulletin24.com/news/ckxccu

নাজমুল হোসেন, রাজবাড়ী

ছবি যুক্ত
২৮ মে, ২০২৬
নাজমুল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া চরের ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে বের হয়েছিলেন। মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হন এবং অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন