বিশেষ প্রতিনিধিঃ আব্দুস ছালাম শেখ ( উল্লাপাড়া) হতে।
বাংলাদেশের তৃনমুল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবর — নভেম্বর মাসের দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা, পৌর এবং ইউনিয়ন পর্যায়ে প্রতিদ্বন্দিতা করার জন্য তাদের দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছেন। গতকাল ২৩ মে– ২০২৬ তারিখ বিকেলে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা পরবর্তী দলীয় প্রার্থী সিলেকশন সভা শেষে উপজেলা পরিষদ , পৌরসভা এবং প্রতিটি ইউনিয়ন এর দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিক থাকবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেলেও রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ দলের প্রার্থীদের নাম ইতোমধ্যে ঘোষণা শুরু করেছেন।
উল্লাপাড়া উপজেলার মাননীয় সাংসদ জনাব মাওঃ রফিকুল ইসলাম খান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব মাওঃ শাহজাহান আলীর উপস্থিতি তে নিম্নোক্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ১.উপজেলা চেয়ারম্যান প্রার্থীঃ অধ্যাপক মাওঃশাহজাহান আলী। ২. পৌরসভার মেয়র প্রার্থীঃআঃ করিম। ৩. উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ মাতোয়ারা পারভীন। ৪.রামকৃষ্ণ পুর ইউনিয়নঃ মোঃশফিকুল ইসলাম ৫.বাঙ্গাল ইউনিয়নঃআবু হানিফ ৬.উধুনিয়া ইউনিয়নঃ মন্জিল ইসলাম ৭.বড় পাঙ্গাসী ইউনিয়নঃ মোঃ সাদ্দাম হোসেন ৮.মোহনপুর ইউনিয়নঃমাওঃ হেলাল উদ্দীন ৯.পূর্নিমাগাতী ইউনিয়নঃ আলাউদ্দিন আল আজাদ ১০.সলংগা ইউনিয়নঃ রাসেদুল ইসলাম শহীদ ১১.হাটিকুমরুল ইউনিয়নঃমোস্তাফিজুর রহমান ১২.বড়হর ইউনিয়নঃবুলবুল আহমেদ ১৩. উল্লাপাড়া সদর ইউনিয়ন : মোহাম্মাদ আতাউর রাহমান ১৪.সলপ ইউনিয়ন:খন্দকার শহিদুল ইসলাম ১৫. কয়রা ইউনিয়ন :নুরুল ইসলাম আকন্দ ১৫. দুর্গানগর ইউনিয়ন এবং পঞ্চক্রোশী ইউনিয়ন ঘোষণা হয়নি।