[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

রাজবাড়ীতে আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ৮

শেয়ার: https://www.timebulletin24.com/news/8txvkj

প্রতিবেদন ও ছবি:নাজমুল হোসেন,

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে নাশকতার উদ্দেশ্যে ঝটিকা মিছিল বের করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার (১৩ জুন) ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের গোপিনাথদিয়া এলাকায় ৩০-৩৫ জন নেতাকর্মী ব্যানার-ফেস্টুনসহ একটি ঝটিকা মিছিল বের করে। বর্তমান সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে পরবর্তীতে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর পুলিশ সুপার জনাব মঞ্জুর মোরশেদ ও সদর থানার ওসি জনাব উত্তম কুমার ঘোষের নির্দেশনায় এসআই মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জেলাজুড়ে অভিযান চালান।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:মোঃ রাব্বানী (৪৬), ছোট নুরপুর ,মাইনউদ্দিন শেখ (৪২), রাধাকান্তপুর মোঃ নাসির উদ্দিন (৪২), ভবদিয়া
মোঃ রিয়াদ মন্ডল (২৬), আলাদীপুর
মোঃ আঃ ছালাম মিলন (৫৭), ভান্ডারিয়া
মোঃ সাইফুল ইসলাম সোহাগ (৪২), দক্ষিণ ভবানীপুর নাহিদ মিয়া (২৪), রসুলপুর
মোঃ নাসির শেখ (৬৪), ধুলদি জয়পুর।

রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন