বুধবার, দুপুর ১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সাহিত্য

বেদনার কলমে নীল রঙের শাড়ি

শেয়ার: https://www.timebulletin24.com/news/3yif67

মোঃ রফিকুল ইসলাম

নির্জনে বড্ড একা অনেকক্ষণ,

শুধু ঝিঁঝিঁ পোকার গগনবিদারী ডাক!

আকাশের দিকে তাকালাম,কি বিশালতা অথচ নিস্তব্ধ নিরবতা,

কি অঢেল মায়া!

রুপালি চাঁদের অপরুপ মোহনায় তারাদের বসতি।

জ্বলজ্বলে অগণিত নক্ষত্রগুলো হাতছানি দেয়,

ইশারায় ডাকে!

গগনতলে মুক্তির সুবিশাল আলো ঝলমলে আসরে আমি অহর্নিশ জেগে আছি।

বড্ড ঘুমকাতুরে আমি,

কিন্তু সীমানা ছাড়ায়ে অনিদ্রা বেশ সাহস যোগায়!

জাগরণে সারাক্ষণ প্রকৃতির মহনীয় রূপের মুগ্ধতায় আমার ঘুম আসেনা!

অনিন্দ্য সৃষ্টির মিলনমেলায় পরিণত চারপাশ।

হটাৎই বেদনার কলমে নীল রঙের শাড়ি!

আমি আনমনে কষ্ট পাই একা,

শুধু তুমি নেই!

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন