বুধবার, সকাল ১০:২৭, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১০:২৭, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সাহিত্য

তিতিক্ষার বালুচরে

শেয়ার: https://www.timebulletin24.com/news/8ztkko

ঋতিল মনীষা

গতকাল কী প্রবল ঝড়ে

কঠোর হেঁটে চলেছে,

নীল পোকাদের পিঠে

আঁশটে গন্ধে

স্মৃতির স্বপ্নঘোর,

থেকে থেকে

মুক্তো সাদা বৃষ্টি,

ক্ষিপ্র তারা,

উল্কা অধঃপতন

জ্যোৎস্নার শরীরের ভেতরে,

চলছে এক পাহাড়সম

পথহীন নুড়ি,

তাকে জল দেখাবে কি?

সমুদ্রের পাশ ঘেঁষে চলা

মৃত আকাশের নিচে

শব্দহীন বালুচর?

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন