বুধবার, দুপুর ১২:২৪, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১২:২৪, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সাহিত্য

রবীন্দ্রনাথ হয়ে যাওয়া…

শেয়ার: https://www.timebulletin24.com/news/3mdlt2

গার্গী ব্যানার্জী

ভেজা ট্রামের জানালায় আজও কেউ চুপচাপ তোমার গান গুনগুন করে।

তুমি কি ভেবেছিলে—

একদিন মানুষের ভিড় এত বাড়বে, আর মন এতটাই একা হয়ে যাবে?

শহরের আকাশে এখন আর শুধু কাশফুল দোলে না

দোলে ধোঁয়া আর অনিদ্রার ক্লান্ত বিজ্ঞাপনের আলো।

তবু আশ্চর্য,

হঠাৎ বৃষ্টি নামলে কোনো এক পুরনো বারান্দায় কেউ আবৃত্তি করে ওঠে

“যদি তোর ডাক শুনে কেউ না আসে…”

তখন মনে হয়, তুমি কোথাও হারাওনি।

তুমি আছো পুরনো বইয়ের গন্ধে,

নিঃশব্দ প্রেমপত্রে, ভাঙা গিটারের সুরে।

এই দ্রুত বদলে যাওয়া সময়েও মানুষ যখন সত্যিই কাঁদে,

তার ভাষা অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ হয়ে যায়।

দূরের কোনো জানালায় বৃষ্টিভেজা আলো কাঁপে

ম্লান হলুদ বাতির নিচে বৃষ্টিস্নাত সন্ধ্যা ধীরে ধীরে সুর হয়ে ওঠে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন