বুধবার, দুপুর ১২:২৬, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১২:২৬, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম সাহিত্য

আমার নিগূঢ় বিসর্জন

শেয়ার: https://www.timebulletin24.com/news/5rgssb

মোঃ রফিকুল ইসলাম

বিশ্বাসের আলিঙ্গনে হৃদপিন্ডে হাত রেখেছো কখনো?

শুধু অস্থিরতা নিয়েই বেঁচে থাকি!

আত্মসম্মান বোধ আছে বলেই তোমাতে খুঁজি আমার নিগূঢ় বিসর্জন।

শিরদাঁড়াহীন মানুষের অহংকারে আজকাল আলোকিত মানুষের নিদারুণ অবহেলা!

অন্তরাত্মায় বর্ষার আগমনে আনন্দ অশ্রু বহমান।

অনিদ্রায় কেঁদেছি অনেক, মমতায় হাত রেখেছো আমার কপালে.. কাঁধে!

নাক মুখ ভ্রু, মুখমণ্ডল গলার ভাঁজে।

বাদামী বর্ণের চোখে, নিতম্বে..!

নির্ঘুম বেদনার কষ্টেও আমার স্বপ্ন সাজাই শুধু তোমার জন্য।

রেলগাড়ী শেষ স্টপেজ চাঁদপুর মেঘনা’র মোহনায় অনির্বাণ দাঁড়িয়ে থাকি।

সীমাহীন জলরাশীর মাঝখানে আমি।

ছিটকে পড়া নক্ষত্রগুলো বন্যায় ভাসে।

টানা বাতাসে ইলশেগুঁড়ি চুম্বন করে সর্বাঙ্গে!

অপরুপ নৈসর্গিক সৃষ্টি এ শুধু তোমার জন্য।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন