
ঢাকা, ডেস্ক রিপোর্ট:
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৫৬টি খাল দখলমুক্তকরণ, সীমানা নির্ধারণ, পুনঃখনন ও সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। ১০ জুন-২০২৬, বুধবার দুপুর ১২ টায় সচিবালয়ে স্হানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস ছালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, দুই সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় খালগুলোর অবৈধ দখল উচ্ছেদ, সীমানা নির্ধারণ, পুনঃখনন এবং সংস্কার কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন