[bangla_day], [bangla_time], [bangla_date]

[bangla_day], [bangla_time], [bangla_date]

হোম খবর

আগের দামে সার পাবেন কৃষকেরা

শেয়ার: https://www.timebulletin24.com/news/4um1n0

কৃষকদের জন্য সার কিনতে পুরনো দামে সুযোগ থাকছে। এখন কৃষকরা প্রতি কেজি ইউরিয়া ২৭ টাকায়, ডিএপি ২১ টাকায়, টিএসপি ২৭ টাকায় এবং এমওপি ২০ টাকায় সার কিনতে পারবেন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন আজ, শুক্রবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কেনা থেকে বিরত থাকতে কৃষকদের প্রতি অনুরোধ করা হয়েছে। যদি কোনো ডিলার এই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করেন, তাহলে জেলা বা উপজেলা প্রশাসক, কৃষি কর্মকর্তা, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে। ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের বিক্রয়মূল্য ২৫ টাকা, ডিএপি ১৯ টাকা, টিএসপি ২৫ টাকা এবং এমওপি ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০২৩ সালের এপ্রিলে সারের দাম প্রতি কেজি ৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে সারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি যৌক্তিক রাখতে এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। সে সময় বলা হয়েছিল, আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম ৪৮ টাকা, ডিএপি ৭০, টিএসপি ৫০ এবং এমওপি ৬০ টাকা। তবে, দাম বাড়ানোর পরও সরকারকে প্রতি কেজি ইউরিয়াতে ২১ টাকা, ডিএপিতে ৪৯ টাকা, টিএসপিতে ২৩ টাকা এবং এমওপিতে ৪০ টাকা ভর্তুকি দিতে হবে।

শেয়ার করুন