রবিবার, সকাল ৭:১৩, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, সকাল ৭:১৩, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায় বাউল কিংবদন্তি কানাই দাস: নিভে গেল একতারা সুরের আলোকশিখা

ভারতীয় বাউল সংগীতের প্রখ্যাত সাধক ও শিল্পী কানাই দাস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ভারতের তারাপীঠ এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিশিষ্ট চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বিশেষ করে গত দুই মাস ধরে যক্ষ্মা-তে আক্রান্ত ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে অ্যাজমা ও ডায়াবেটিসজনিত সমস্যাও ছিল।

এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কানাই দাস ছোটবেলা থেকেই দৃষ্টিহীন ছিলেন। তবে অসাধারণ কণ্ঠ ও আধ্যাত্মিক সুর দিয়ে তিনি বাউল সংগীতকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। একতারা হাতে গ্রাম থেকে গ্রামে ঘুরে গান গেয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “মানুষ ভজলে সোনার মানুষ হবি” এবং “কে বলে মানুষ মরে”—যা এখনও শ্রোতাদের মনে গভীরভাবে অনুরণিত হয়।

তার সংগীতসাধনার স্বীকৃতি হিসেবে তিনি ২০১৯ সালে ‘সহজিয়া সম্মান’ লাভ করেন। এছাড়া ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার বিখ্যাত বই Nine Lives-এ একটি অধ্যায় উৎসর্গ করেছিলেন এই বাউল সাধককে।

তার মৃত্যুতে বাউল সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। * চিহ্নিত ক্ষেত্রগুলো আবশ্যক।

Scroll to Top