বুধবার, দুপুর ১২:২৬, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, দুপুর ১২:২৬, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম রাজনীতি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি—আইনে তা স্পষ্টভাবে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী

শেয়ার: https://www.timebulletin24.com/news/4sbe1n

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী যে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তা এখন আইনের মাধ্যমেই প্রতিষ্ঠিত সত্য।

শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন-২০২৬-এ মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে স্পষ্টভাবে বলা হয়েছে—যারা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় সহযোগী যেমন রাজাকার, আলবদর, আলশামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং অন্যান্য বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, তারাই মুক্তিযোদ্ধা।

তিনি আরও বলেন, এই আইন পাসের সময় জামায়াতে ইসলামী কোনো আপত্তি তোলেনি, বরং নীরব ছিল—যা কার্যত তাদের অবস্থানকেই স্পষ্ট করে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন