বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম খবর

চাঁদাবাজি মামলায় মোজাম্মেল বাবুর জামিন নামঞ্জুর

শেয়ার: https://www.timebulletin24.com/news/vjf2vd

চাঁদাবাজির মামলায় একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির। অভিযোগে বলা হয়, সেনা-সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির কার্যালয়ে গিয়ে তারা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার করার জন্য চাপ দেন। একপর্যায়ে তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় এবং আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যাওয়া হয়।

এর আগে কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ। গত ২৭ এপ্রিল তার পক্ষে জামিন আবেদনের শুনানি শেষে এ রুল জারি করা হয়।

এদিকে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মোজাম্মেল বাবু। একই বছরের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্তসহ তাকে আটক করা হয়। এরপর থেকে তারা কারাগারেই রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন