বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, সকাল ১১:৩১, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোম রাজনীতি

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন ঘিরে বিএনপি–আওয়ামীপন্থি আইনজীবীদের মুখোমুখি অবস্থান, উত্তেজনা ও বিক্ষোভ

শেয়ার: https://www.timebulletin24.com/news/23aoro

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে আওয়ামী সমর্থক আইনজীবীদের নির্ধারিত সংবাদ সম্মেলনের স্থান দখল করে বিক্ষোভ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত আইনজীবীরা।

অ্যানেক্স ভবনের সামনে আগে থেকেই অবস্থান নিয়ে বিএনপিপন্থিরা স্লোগান দিতে থাকেন এবং দাবি করেন, নিষিদ্ধ কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আদালত প্রাঙ্গণে কার্যক্রম চালাতে পারবেন না। এ পরিস্থিতিতে আওয়ামী সমর্থক আইনজীবীরা সরাসরি সংবাদ সম্মেলন করতে না পেরে লিখিত বক্তব্য গণমাধ্যমে পাঠান।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানান, পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ-এর ব্যানারে নির্বাচন করা বা সমর্থন দেওয়া আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। সেই প্রেক্ষিতে বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে, আওয়ামী সমর্থক জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী অভিযোগ করেন, কোনো প্রার্থীকে যথাযথ নোটিশ না দিয়ে হঠাৎ করে সভা ডেকে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তিনি অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

উল্লেখ্য, আগামী ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ৯০ জন প্রার্থীর মধ্যে ৪২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো আবশ্যক।

শেয়ার করুন