
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও লোকসংগীতশিল্পী মমতাজ বেগম-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার-এর আদালতে তার পক্ষে আইনজীবী রেজাউল করিম জামিন আবেদন করেন।
মামলাটি জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মো. সাগর নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হয়। শুনানিতে আসামিপক্ষ দাবি করে, অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং এ মামলায় মমতাজের সংশ্লিষ্টতার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।
তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।