
হারুন রশিদ
হীরক শোভায় সোনার মুকুট
রাজ্যপাট এই বিশ্বময়।
সাত জাহানের হুরপরীরা
চাইলে সদাই পাশে রয়।
সুখ কী মেলে বৈভবেতে
হাজার নারীর অলীক প্রেমে।
আমি শুধু পুড়তে যে চাই
তোমার রূপের অগ্নি-হোমে।

হারুন রশিদ
হীরক শোভায় সোনার মুকুট
রাজ্যপাট এই বিশ্বময়।
সাত জাহানের হুরপরীরা
চাইলে সদাই পাশে রয়।
সুখ কী মেলে বৈভবেতে
হাজার নারীর অলীক প্রেমে।
আমি শুধু পুড়তে যে চাই
তোমার রূপের অগ্নি-হোমে।